সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাসন থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার টঙ্গীর চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার টঙ্গীতে বাবা-ছেলে খুন: বর্ণমালা এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ রাকিব উদ্দিন পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, থানায় জিডি যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কারাগারের শিকলও থামাতে পারেনি ভোলার সাংবাদিক ফরিদুল ইসলামের কন্ঠ অপহরণ ও নির্যাতনের ঘটনার ন্যায় বিচারের প্রত্যাশা সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যের অঙ্গীকার: বারিধারায় APON FAMILY MART-এর ৪র্থ ইউনিটের শুভ উদ্বোধন টঙ্গীর অঘোষিত মাদক সম্রাট ফারুক অমিত ঝুটি সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীর চাঁদাবাজ কলা ইমরান গ্রেফতার

প্রতিনিধির নাম: / ৯২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

টঙ্গীর চাঁদাবাজ
কলা ইমরান গ্রেফতার

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর আলোচিত চাঁদাবাজ ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমরান উরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করতো।

পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি এক ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে সে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি পুলিশের নজরে এলে র‍্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর