বাসন থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর | ২৭ এপ্রিল ২০২৬
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ৩০ পিস ইয়াবাসহ একটি মাদক মামলার ৩ জন এবং ২৩ পিস ইয়াবাসহ আরেকটি মামলার ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপহরণ মামলার সন্দেহভাজন ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৭ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।