সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
টঙ্গী প্রতিনিধি//মুহাম্মদ রোমান হোসাইন
রাজধানীর উত্তরায় উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (SNMC)” এর সাধারণ সভা, আলোচনা সভা এবং ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে সংগঠনের কেন্দ্রীয় অফিসে নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জুমার নামাজের পূর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়:
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় অফিস,
মা ভিলা, শিকদার বাড়ি রোড, গ্রাউন্ড ফ্লোর, সেক্টর–৮, উত্তরা, আব্দুল্লাহপুর, ঢাকা।
জামাতে জুমার নামাজ আদায় শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি চাইনিজ রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে উত্তরার নূর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে মূল সাধারণ সভা ও আলোচনা পর্ব শুরু হয়।
মূল অনুষ্ঠানস্থল:
নূর ক্যাফে এন্ড রেস্টুরেন্ট,
রাফা টাওয়ার, হাউসবিল্ডিং, ৬ নং সেক্টর, উত্তরা, ঢাকা।
দুপুর ২টায় শুরু হওয়া সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও কামাল খান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন—
“দেশ ও জাতির কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। নতুন কমিটিকে সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের অন্যায়, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”
সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়বদ্ধতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন করতে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রোমান শেখ, আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী, আধুনিক, ঐক্যবদ্ধ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে দেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের ইতিবাচক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন দেশের সাংবাদিক সমাজের ঐক্য, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি গণমাধ্যমকর্মীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
https://shorturl.fm/e7qvp
https://shorturl.fm/L44Rn