বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পোরশা থানা পরিদর্শন করলেন খন্দকার মোঃ শামীম হোসেন অ্যাডিশনাল ডিআইজি ক্রাইম (ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ। টঙ্গীর দক্ষিণ আরিচপুরে পুলিশের যৌথ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবিসহ আটক ৪ টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর প্রীতিভোজ অনুষ্ঠিত গাজীপুর পূবাইলের মেঘডুবি কুলসুম হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আটক ৩ সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত

প্রতিনিধির নাম: / ৫১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত
গাজীপুর প্রতিনিধি॥
মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।
বুধবার (১৩ মে ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জিএমপি’র কোনাবাড়ী থানার একটি সফল মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এছাড়া জিএমপি সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা ও নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখিত সকল অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাদক উদ্ধার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সফল অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম) সদর জোন, ওসি সদর, ওসি কোনাবাড়ী, ওসি কাশিমপুরসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সবসময় তৎপর রয়েছে এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জিএমপি দৃঢ়ভাবে কাজ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর