শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ প্রসিকিউশনের আসামিদের আদালতে প্রেরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম: / ৭৮১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৩৭ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে রকিবুল হাসান ওরফে পেপার সামি (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে রকিবুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মাদকের মামলায় জেল খেটে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, রকিবুল পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা ছেড়ে একা সাভারে থাকছিলেন। গতকাল রাতে প্রতিপক্ষের লোকেরা গাড়ি পাঠিয়ে কৌশলে তাঁকে সাভার থেকে ঢাকায় আনেন। পরে সুযোগ বুঝে তাঁকে গলা কেটে লাশ মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের পাশে ফেলে রাখে। খবর পেয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে পল্লবী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা মাকছুদের রহমান বলেন, হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রকিবুল মাদক কারবারি ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। আর হত্যাকারীরাও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসের অভিযোগে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর