শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ প্রসিকিউশনের আসামিদের আদালতে প্রেরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

রূপকুমারী নদীর চুম্বন

প্রতিনিধির নাম: / ৮৪৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন

রূপকুমারী নদীর চুম্বন ও কায়সারের কবিতায় প্রেমের যাপন চিত্র
শামীম রেজা

পাবলো নেরুদার Veinte poemas de amour y una cancion despereda ‘কুড়িটি প্রেমের কবিতা ও একটি বিষাদগাথা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৪ সালে। কাকতালীয়ভাবে ঠিক ১০০ বছর পর টি এম কায়সারের ‘শিয়র ও শিরোন্ত্রাণ নিয়ে একগুচ্ছ রাফসডি’ (২০২৪) কাব্যগ্রন্থের রূপকুমারী নদীর চুম্বনসমৃদ্ধ কবিতাগুলো পাঠ করতে করতে পাঠকের চিরপ্রেমিক ও বিপ্লবী কবি পাবলো নেরুদার কথা ভীষণভাবে মনে পড়বে, মনে পড়বে এই কুড়িটি কবিতার কথা।

মনে পড়বে Body of a Woman পাবলো নেরুন্দার প্রথম প্রেমের কবিতাটির কথা। আমরা দেখতে পাই—

Body of a woman, white hills, white thighs,
You look like a world, lying in surrender.
My rough peasant’s body digs in you
and makes the son leap from the depth of the earth.
I was alone like a tunnel. The birds fled from me.
And night swamped me with its crushing invasion.
To survive myself I forged you like a weapon.
like an arrow in my bow, a stone in my sling.
………     ……………      …………….     …………
………     ……………      …………….     …………
Body of my woman, I will persist in your grace.
My thirst, my boundless desire, my shifting road!
Dark river-beds where the eternal thirst flows,
and weariness follows, and the infinite ache.
(Translated by W.S. Merwin)

প্রচলিত প্রেমের কবিতার ভাব ও অনুভবের ছাঁচ ভেঙে কবিতার মুক্তি দিয়েছিলেন পাবলো নেরুদা। নেরুদার একাকিত্ব ও শূন্যতার অনুভূতির শারীরিক প্রকাশ এই কুড়িটি কবিতা। নারী হচ্ছে সেই একাকিত্ব থেকে মুক্তির কিংবা উত্তরণের প্রথম ও শেষ পথ। শরীরের মাধ্যমে যে বাৎসায়নিক দর্শনের চর্চায় একীভূত হতে দেখি কবিকে, সেই একই অভিজ্ঞানে বিংশ শতকের শেষ দশকে এসে একজন বাঙালি তরুণ কবি লেখেন—

এক প্রলয়ংকরী চুম্বনের পর

বলিনি? এই চুম্বনগুলোই টিকে থাকবে
এই সব মরণশীল মাঠ নদী প্রেম স্মৃতি ও গ্রহাণুপুঞ্জ
ক্ষয়ে ক্ষয়ে যাবে সব, ধীরে

এই যে দাঁড়িয়ে আছি সহস্রবর্ষ প্রাচীন প্যাগোডার নিচে
এই দৃশ্যে অক্ষয় শুধু আমাদের জলোন্মাদ ওষ্ঠ-অভিসার
চতুর্দিকে যা দেখছ কালগর্ভে লুপ্ত হবে সব

শুধু লক্ষ সৌরবর্ষ পরও আমাদের ছায়া
তারপর আমাদের ছায়ার ছায়া, ছায়ার ছায়ার ছায়া
ছায়ার ছায়ার ছায়ার ছায়া…পান করবে একে অপরের রক্ত
একে অপরের আত্মা একে অপরের অস্থি এবং অস্তিত্ব
ইসরাফিলের শিঙা বেজে ওঠার পরও…

কায়সারের এই সাহস কখনোই মিলত কি না জানি না, যদি পাবলো নেরুদা প্রেমের এই অ্যানার্কিস্ট পর্যায়ের কবিতা না লিখতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর