সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

প্রেস বিজ্ঞপ্তি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।*

প্রতিনিধির নাম: / ৩১৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি
*নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১৬০৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট রোডস্থ আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য গাঁজা’সহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম হাওলাদার (৩৩), পিতা- আব্দুর বর হাওলাদর, গ্রাম-বাইশখালী, থানা-উজিরপুর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৩০ কেজি মাদক দ্রব্য গাঁজা এবং ০২ টি মোবাইল ফোন’সহ উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানয় হস্তান্তর করা হয়েছে।

*স্বাক্ষরিত/-*
শাহ আলম
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ০১৭৭৭৭১০১০৩।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর