শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে অটো গ্যারেজের বিস্তার: জনভোগান্তি চরমে ডেসকো মিটার ব্যবহার করে প্রতিদিন হাজারো অটো রিকশা চার্জ—কর্তৃপক্ষের নজরদারি প্রশ্নবিদ্ধ টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি।

প্রতিনিধির নাম: / ৭১ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি।

স্টাফ রিপোর্টার //নুসরাত জাহান রিমি

কৃষক কার্ড বিতরণ উদ্বোধনকে কেন্দ্র করে হাজারো মানুষের উপস্থিতি; শৃঙ্খলাবদ্ধ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর টাঙ্গাইল গমন উপলক্ষে গাজীপুরের টঙ্গী বাজার থেকে গাজীপুরা পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত এ সংবর্ধনা কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। এছাড়া বিএনপি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ কর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের মাটি ও মানুষের অকৃত্রিম নেতা।
বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার-এর নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি শুধু একটি রাজনৈতিক দাবি নয়, বরং ন্যায়ের পক্ষে একটি দৃঢ় অবস্থান। তারা অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান।
শেষে শান্তিপূর্ণ পরিবেশে সংবর্ধনা কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

2 responses to “টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি।”

Leave a Reply to Alejandra970 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর