যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
কামাল খান
যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক দোয়া ও আলোচনা সভা যুক্তরাজ্য বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু পরিচালনায
আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ সময় সভায় অংশগ্রহণ করেন।ইস্ট লন্ডন বিএনপি’র যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী।
সাবেক সহ-সভাপতি তৈমুস আলী, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম প্রাক্তন যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ সাবেক যুগ্ম সম্পাদক মিসবা উজ্জামান সুহেল সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খানসাবেক কোষাধ্যক্ষ সালেহ ঘোজনবী
প্রাক্তন সিনিয়র সদস্য ~ শরিফুজ্জামানের সাবেক সিনিয়র মেম্বার ~ শরিফুজ্জামান হোসেন ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি
ফকরুল ইসলাম বাদল যুগ্ম সাধারণ সম্পাদক ইস্ট লন্ডন বিএনপি জনি আহমদ
যুক্তরাজ্য যুবদলের সভাপতি
আফজাল হোসেন
অনুষ্ঠানের শুরুতে মরহুম কমর উদ্দিনের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক আবুল কালাম আজাদ তার বক্তব্য বলেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, “আলহাজ্ব কমর উদ্দিন ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি’র নেতা। প্রবাসে বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরতে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।” তারা আরও বলেন, দলের চরম সংকটকালেও তিনি প্রবাস থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, যা বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসনসহ সকল অসুস্থ নেতার সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলহাজ্ব কমর উদ্দিনের আদর্শে উজ্জীবিত হয়ে দলকে আরও গতিশীল করার শপথ নেন।
https://shorturl.fm/b4uMA