বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পোরশা থানা পরিদর্শন করলেন খন্দকার মোঃ শামীম হোসেন অ্যাডিশনাল ডিআইজি ক্রাইম (ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ। টঙ্গীর দক্ষিণ আরিচপুরে পুলিশের যৌথ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবিসহ আটক ৪ টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর প্রীতিভোজ অনুষ্ঠিত গাজীপুর পূবাইলের মেঘডুবি কুলসুম হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আটক ৩ সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম: / ২০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল
গাজীপুর টঙ্গী প্রতিনিধি //
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার (১১ মে) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে এনসিপির গাজীপুর মহানগর শাখার ফেসবুক পেজে মহানগর আহ্বায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিমের স্বাক্ষরিত টঙ্গী পূর্ব থানা কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই নতুন কমিটির নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে কর্মসূচি পালন করেন।
বিকেল ছয়টার দিকে স্থানীয় সাহারা মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন ও আহ্বায়ক সদস্য সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
ঘোষিত ২৬ সদস্যবিশিষ্ট টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক কমিটিতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য রাখা হয়েছে।
সমাবেশে বক্তব্যে সদস্য সচিব মঈন আহাম্মেদ বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যাব। অবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অন্যথায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

4 responses to “গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল”

Leave a Reply to Erica2664 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর