রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল কালচারে এমন মিতব্যয়ি প্রধানমন্ত্রী বোধহয় আর আগে কেউ দেখেনি। বাংলাদেশের প্রস্তাবিত বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।সরকার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ দুইজনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, রাজনীতি → রাষ্ট্রনীতি → অর্থনীতি → পেটনীতি: কোন দিকে যাবে বাংলাদেশ? টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে যুবদলের মহাসড়কে অবস্থান ও প্রতিবাদ মিছিল তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুরে অবৈধ জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মো:
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

প্রতিনিধির নাম: / ১১৬ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরীর পূবাইল বাজারের স্থানীয় বিদ্যালয়ের সামনের মাঠে অস্থায়ী গরুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। কোমলমতি শিক্ষার্থীদের দাবি— স্কুলের সামনে পশুর হাট বসালে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হবে এবং দীর্ঘমেয়াদে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে।
​ বুধবার ছুটির পর বিদ্যালয়ের সামনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এই মানববন্ধনে অংশ নেয় কোমলমতিরা শিক্ষার্থী।
​শিক্ষার্থীদের মূল অভিযোগ ও উদ্বেগসমূহ:
​পরিবেশ ও বায়ু দূষণ: তীব্র গরম এবং বর্ষার এই সময়ে পশুর হাটের বর্জ্য, গোবর ও মূত্র থেকে তীব্র দুর্গন্ধ ছড়াবে, গবাদিপশুর ওমানুষের পাড়াতে বৃষ্টিতে মিশে স্কুল মাঠে চলাফেরা অনুপযোগী হয়ে উঠবে এতে বিদ্যালয়ের বাতাস দূষিত হবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর মতো পানিবাহিত ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
​মাঠের স্থায়ী ক্ষতি: হাটের খুঁটি পোঁতা এবং পশু বাঁধার কারণে পুরো মাঠে বড় বড় গর্তের সৃষ্টি হবে। হাট শেষে মাঠটি প্যাক-কাদায় পরিণত হলে ছাত্র-ছাত্রীদের নিয়মিত সমাবেশ (পিটি), প্রাত্যহিক শরীরচর্চা এবং খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

​আন্দোলনকারীদের বক্তব্য:
​মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, “মাঠ হচ্ছে আমাদের প্রাণ। এখানে আমরা খেলি, প্রতিদিন সকালে পিটি করি। এখানে যদি গরুর হাট বসানো হয়, স্কুল খোলার পর ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের কারণে আমরা স্কুলেই আসতে পারব না। আমরা কোনোভাবেই আমাদের প্রিয় খেলার মাঠে এই হাট বসতে দেব না।”
​শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজও। তারা অবিলম্বে পূবাইল বাজারের স্কুল মাঠে, এই অস্থায়ী পশুর হাটটি স্কুলের সামনের মাঠ থেকে সরিয়ে অন্য কোনো ফাঁকা বা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কিছু অর্থলোভী নিজের পকেট ভারি করার জন্য পুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওপুবাইল হাইস্কুল মাঠ কে নিজেদের অর্থের উৎস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেবলে মন্তব্য করেন সচেতন মহল


আপনার মতামত লিখুন :

One response to “পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর