শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০০ ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রতিনিধির নাম: / ১৯৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০০ ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০,০০০ টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মহব্বতপুর এলাকার একটি মেকানিক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের পুত্র এবং ওই এলাকার বাসিন্দা।
পরে তার দোকানের ভেতর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর