রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ঢাকা-১৭ আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনুষা বেলায়েতের দোয়া ও ভোট প্রার্থনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোনাবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল কালচারে এমন মিতব্যয়ি প্রধানমন্ত্রী বোধহয় আর আগে কেউ দেখেনি। বাংলাদেশের প্রস্তাবিত বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।সরকার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ দুইজনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার,
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধির নাম: / ১২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

মোঃ জুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি/

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পুবাইল থানা এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় পুবাইল থানার কলেজ গেট এলাকা থেকে এই উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিকউদ্বোধন শুরু করেন। এরপর পুবাইলের ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণ, কার্পেটিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত নির্মাণসহ একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “মানুষের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আধুনিক ও টেকসই সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে পুবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, সরকার পুবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

পুবাইল থানা বি,এন,পির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল। পুবাইল থানা বিএনপির , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার,। পুবাইল থানার সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া। পূবাইল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির সরকার। পূবাইল থানার যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। পূবাইলথানার যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন। পুবাইল থানার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহেল খান।
পুবাইল থানার ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লাহ। ইঞ্জিনার আলম মোল্লাহ।
আলহাজ্ব মুজিবুর রহমান কাজল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গাজীপুর সিটি কর্পোরেশন।
সদস্য সাখাওয়াত হোসেন খোকন, বুলবুল, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, এডভোকেট নজরুল ইসলাম খান বিকি,
বিভিন্ন রাজনৈতিক অঙ্গ, সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর