শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোনাবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে মেট্রো থানা ওলামা দল ও সাইবার দলের যৌথ উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
https://shorturl.fm/9FsBA
https://shorturl.fm/5yxXb
https://shorturl.fm/X8UEg
https://shorturl.fm/rdquC