সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি

প্রতিনিধির নাম: / ১৫৫ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়েরের অভিযোগ তুলেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে নির্দোষদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিড ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়ায় মাঠপর্যায়ে হতাশা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে একটি মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তারা দাবি করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি টঙ্গীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে এবং ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুসহ কয়েকজন নেতা-কর্মী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করেন। ওই আলোচনায় তারা ফ্যাক্টরির ওয়েস্টেজ মালামাল বিক্রির ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য সময়ের একটি অস্ত্রধারী ব্যক্তির ভিডিও এই ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের দাবি, তারা সম্পূর্ণ নির্দোষ এবং ভাইরাল ভিডিওতে দেখা অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।
৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা অবিলম্বে মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা, নির্দোষদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে থাকা নেতা-কর্মীদের পুনরায় বহাল রাখার জন্য দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর