বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি জনাব মোঃ আলী হোসেন ফকির সভায় সভাপতিত্ব করেন।
সভায় কাবাডি খেলার মানোন্নয়ন, ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সাফল্য ধরে রাখা এবং ফেডারেশনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ ইসরাইল হাওলাদার-কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির হাত ধরে দেশের জাতীয় খেলা কাবাডি আরও বহুদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।