রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গী মুদাফা গ্রামে ঈদ উপহার বিতরণ হারেজ আলি উচ্চবিদ্যালয় নির্বাচনী কেন্দ্রের সদস্য সচিব হযরত আলী টিটুর ঈদ উপহার বিতরণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দাড়াইল গ্রামবাসীর মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ পূবাইলে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ টঙ্গীতে বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে সোহেল সিদ্দিকীর ঈদ উপহার বিতরণ,
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

ঠাকুরগাঁওয়ে বোরো ধান কাটা উৎসব

প্রতিনিধির নাম: / ৬২৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও,  ৩ জুন,   ২০২৫ (বাসস): জেলায় আজ একসাথে ৪৪ কৃষকের ৫০ একর জমিতে অনুষ্ঠিত হলো ধান কাটা উৎসব।  মঙ্গলবার  সকাল ১০টায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্কারা চৌধুরী পাড়া গ্রামের মাঠে পেডি হারভেস্টারের মাধ্যমে ধানকাটা উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় এ গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে এ ধান রোপণ করা হয়েছিল।

এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম প্রমুখ।

কৃষকরা জানান, সরকারী প্রণোদনায় সমলয় পদ্ধতিতে ট্রেতে বীজতলা তৈরি,  রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ, এক সাথে সব কৃষকের ফসলের যত্ন নেয়া ও একযোগে এই হারভেস্টার দিয়ে সহজে কম সময়ে ধান কাটার ফলে তারা লাভবান হয়েছেন, ধানের ফলনও বেড়েছে তুলনামূলক অনেকটা। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, দেশের প্রাণ কৃষকদের এ সমলয় পদ্ধতিতে আবাদের নতুন প্রগতিশীল নিয়মটি চালু হওয়া ভবিষ্যতে যৌথ কৃষি খামারের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর