শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ প্রসিকিউশনের আসামিদের আদালতে প্রেরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

নড়াইলে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত

প্রতিনিধির নাম: / ৭১২ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া এলাকায় কালিয়া–বড়দিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড় কালিয়া এলাকার জাফর মুন্সী (৭০) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক বাবুল শরীফ। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্ত্রী মর্জিনাকে নিয়ে বড় কালিয়া এলাকা থেকে অটোরিকশায় বড়দিয়ার দিকে যাচ্ছিলেন জাফর। পথে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক বাবুল, যাত্রী জাফর ও তাঁর স্ত্রী মর্জিনা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জাফর ও তাঁর স্ত্রী মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবুলকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই চালককে ধরতে অভিযান চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর