বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আকবর হোসেন ফারুক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নুরুজ্জামান সোহেল প্রেস বিজ্ঞপ্তি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা হতে ৯ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।* পূবাইলে ইমাম ও খতিবদের সাথে মত বিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয় গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন। হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নুরুজ্জামান সোহেল

প্রতিনিধির নাম: / ৪১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৬ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নুরুজ্জামান সোহেল
গাজীপুর টঙ্গী প্রতিনিধি//আব্দুল খালেক সুমন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডবাসী ও দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

জানিয়ে তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছে ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল।

শুভেচ্ছা বাণীতে ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও

ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। নুরুজ্জামান সোহেল আরো বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর