সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

প্রতিনিধির নাম: / ১৫৬ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

পূবাইলে ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:জুয়েল হোসেন পাঠান
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আয়োজিত এ সভায় ৪২ নং ওয়ার্ডের ৮৮টি মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি সামসুদ্দীন খন্দকার। সভা সঞ্চালনা করেন হারবাইদ পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাহাদী হাসান।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব ও ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ রব্বানী, ৪২ নং ওয়ার্ড ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, হারবাইদ পূর্বপাড়া জামে মসজিদের খতিব মুফতি জহিরুল ইসলাম এবং কুদাব কেন্দ্রীয় ঈদগাহর খতিব মুফতি আবু সায়েম পালোয়ানসহ স্থানীয় আলেম-ওলামারা।
সভায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর