টঙ্গীতে ১০০ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উদ্যোগে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর লোহার ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।