ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুরে ব্রিফিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) গাজীপুর পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি জোরদার, সাদা পোশাকে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ভিভিআইপি চলাচলকে কেন্দ্র করে সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।