শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম: / ৩০৮ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। ১১ এপ্রিল ২০২৬, শনিবার মিরপুরের সাড়ে ১১ নম্বর রংধনু কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক শেষ সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক শেখ সেলিম রেজা ও হেলালি খাতুন দিপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, “আজকের এই দিনটি শুধু একটি পত্রিকার জন্মদিন নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে ৩৫ বছরের গৌরবময় পথচলার উদযাপন। শেষ সংবাদ প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।” তিনি আরও বলেন, একটি গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সেই দায়িত্ব সততা ও সাহসিকতার সঙ্গে পালন করছে শেষ সংবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সোনালী খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান মিয়া, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ. এম. জামাল উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, বাংলাদেশ ট্রাভেলস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিমসহ আরও অনেকে।
জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএফএম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, “এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের দীর্ঘ সংগ্রাম, সততা ও নিষ্ঠার প্রতিফলন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং পাঠকদের ভালোবাসায় আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি।” তিনি ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। শেষ সংবাদ তার দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শেষ সংবাদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা, ক্রেস্ট বিতরণ, সনদ প্রদান এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর