শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন দীর্ঘ ২২ বছর দিনের পর দিন মিথ্যা মামলায় জেল খাটছেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকার দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ঢাকা-১৭ আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনুষা বেলায়েতের দোয়া ও ভোট প্রার্থনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোনাবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন

প্রতিনিধির নাম: / ১৮ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ দাবি, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আব্দুর রশিদ (৩৭)।
অভিযোগে তিনি দাবি করেন, স্ত্রী আফসানা আক্তার আখি দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধে জড়িয়ে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। প্রবাসে থাকা অবস্থায় তার উপার্জিত প্রায় ৪০ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণের হিসাব না দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, গত জুলাই মাসে একাধিকবার তাকে অপহরণ করে টঙ্গী পূর্ব থানার তিস্তা গেট এলাকার একটি বাসায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তার বাবাকেও অপহরণ করে আটকে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার বিষয়ে পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে ২২ জুলাই টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর