মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার

প্রতিনিধির নাম: / ৩৫৬ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে পূবাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার
মো: জুয়েল পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি//

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মকবুল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে থানার হায়দরাবাদ এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন, কনস্টেবল মো. মিজানুর রহমান ও মো. মঞ্জুরুল হোসেনসহ একটি চৌকস দল শুক্রবার রাতে থানা এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানে বের হন। রাত বাড়ার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, হায়দরাবাদ মজিবুর মার্কেট সংলগ্ন হোসনারটেক ঈদগাহগামী রাস্তায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে পারে।

খবর পাওয়া মাত্রই পুলিশ দল মজিবুর মার্কেটের সামনে জনৈক মনির সাহেবের বাসার সামনের ইটের সলিং রাস্তার ওপর অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মকবুল হোসেনকে ঘেরাও করে আটক করা হয়। পরে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মকবুল হোসেন পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ (মজিবুর মার্কেট) এলাকার মৃত রমজান আলীর ছেলে। তার মায়ের নাম ঝিনুক বেগম। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত ছিল।

এই ঘটনায় পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীসহ পুলিশ থানায় হাজির হলে অফিসার ইনচার্জ (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মহানগরীকে মাদকমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই আসামীকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর