শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পরীক্ষাকেন্দ্রে কুড়ালসহ কিশোর আটক, ৫ পরীক্ষার্থী থানায় মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার প্রত্যয়ে নানা আয়োজন সিংড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে যুক্তরাজ্যে সাসেক্স শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক কর্মীসভা অনুষ্ঠিত হয় টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ; আটক ৭ গাজীপুর সিটি কর্পোরেশনের সপ্তদশ কর্পোরেশন সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আহ্বান, ৪৮ নং ওয়ার্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দীর্ঘদিনের বৈধ রেজিস্টার লিজ।মেসার্স লাকী ডোর সেন্টার,জোরপূর্বক দোকানে প্রবেশ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ; আটক ৭

প্রতিনিধির নাম: / ১১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ; আটক ৭
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ৪৬ নম্বর ওয়ার্ডের আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গীতে ডিবি পুলিশের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ; আটক ৭”

Leave a Reply to Ivy105 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর