রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন দীর্ঘ ২২ বছর দিনের পর দিন মিথ্যা মামলায় জেল খাটছেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকার দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৬২ বছর পর রুনা লায়লার একক ‘সঙ্গীত সন্ধ্যা’, বন্যার্তদের জন্য আয়ের অর্থ দানের ঘোষণা গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ঢাকা-১৭ আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনুষা বেলায়েতের দোয়া ও ভোট প্রার্থনা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

যুক্তরাজ্যে সাসেক্স শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক কর্মীসভা অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম: / ২৫৭ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

যুক্তরাজ্যে সাসেক্স শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক কর্মীসভা অনুষ্ঠিত হয়

কামাল খান
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাসেক্স শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের সাসেক্সের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায়….
সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি, কাউন্সিলর তফাজ্জল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জান খসরু। তিনি তার বক্তব্যে সংগঠনের অতীত কর্মকাণ্ড, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সাসেক্স বিএনপি সবসময় দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে কাজ করছে এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করবে।

যুক্তরাজ্য বিএনপির নেতা উপস্থিতি ছিলেন
সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ।
সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জিলানি।
সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
গুলজার আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক।
কামরুজ্জামান চৌধুরী ইস্ট লন্ডন বিএনপি যুগ্ম সম্পাদক।
জনি আহমদ যুক্তরাজ্য
যুবদল যুগ্ম সম্পাদক।

সভায় বিশেষ অতিথি ও বক্তব্য প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাসেক্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান লুৎফরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা দলীয় কার্যক্রম জোরদার, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং প্রবাসে দলের অবস্থান সুসংহত করার বিষয়ে মতামত প্রদান করেন।

সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, প্রবাসে থেকেও তারা দেশের রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং দলের আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর