রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন রাষ্ট্রনীতি, দুর্নীতি ও রাজস্ব ব্যবস্থার সংস্কারে করণীয় নিয়ে মতামত গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা গোলাপগঞ্জে ‘সাংঘাতিক’ তৎপরতা: চাঁদাবাজ আব্দুল্লাহ আল মাসুদের খপ্পরে সরকারি হাসপাতাল ও সাংবাদিক খালেদ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর কারাতে ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন রুহি জাতীয় দলের সাবেক ফুটবলার হারুনুর রশিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: জিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক

প্রতিনিধির নাম: / ১১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি//

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ এস আই শফিকুল ইসলামের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির মোট ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা যায়, জিএমপির সাধারণ ডায়েরি নং-৩৭৭, তারিখ ১৪ মে ২০২৬ এর ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মিজানুর ইসলাম ও এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম মহানগর এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও চোরাই মাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারের সবুরা মার্কেট এলাকায় “ম্যাক মোবাইল সেলস্ এন্ড সার্ভিসিং সেন্টার” দোকানের সামনে এক ব্যক্তি চোরাই মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ৪১১ ধারায় টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামত ও আটক আসামী বর্তমানে ডিবি দক্ষিণ বিভাগের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ২৬টি মোবাইল ফোনসহ যুবক আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর