সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

প্রতিনিধির নাম: / ৩০২ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
মানব কল্যাণ পরিষদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ মে ২০২৬) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছয়ফুল ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সালিক চৌধুরী, পৌর মেয়র পদপ্রার্থী মিনহাজ চৌধুরী, রাজনীতিবিদ ফারুক আল মামুন মেম্বার, আব্দুল কাদির সেলিম (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাঘা ইউনিয়ন), আহাদু রহমান কামরুল, সদর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ রেকল আহমদসহ আরও অনেকে।

এছাড়া বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিলাল আহমদ, সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সুলতান মাহমুদ, সাব্বুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার মতিন অভি, সুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক করিম হোসেন স্যারসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গোলাপগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে মানব কল্যাণ পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভা শেষে শিক্ষা খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর