বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন দীর্ঘ ২২ বছর দিনের পর দিন মিথ্যা মামলায় জেল খাটছেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে অবৈধ জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মো:

প্রতিনিধির নাম: / ২৬২০ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

গাজীপুরে অবৈধ জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড,

মো: জুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি //

গাজীপুরের পূবাইলে একটি অবৈধ জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট এলাকায় অবস্থিত অটো গ্রীনটেক নামে একটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করা হতো এবং তা বাজারজাত করা হতো। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক ফাতেমা হোসেন জানান, ঘটনার স্থলে আমি প্রতিষ্ঠানে ছিলাম,এসময় তিনি দাবি করেন বড় ধরনের কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটে নাই। হালকা ধোয়ার ওন্ডলির কারণে মনে হয়েছে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে।

এদিকে পাশের অ্যাকটিভ ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রায়হান আহমেদ মোমরেজ জানান, দুপুর ২টার দিকে তিনি প্রতিষ্ঠানের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তাদের প্রতিষ্ঠান এবং পাশের বঙ্গ বিল্ডার্স-এর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পানি সরবরাহ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি এলাকায় রিফাইন অয়েল কোম্পানি হিসেবে পরিচিত। তবে সেখানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে অবৈধভাবে জ্বালানি তেল উৎপাদনের কার্যক্রম চলছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে অবস্থিত স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হন। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পর নতুন নামে অটো গ্রিন অয়েল হিসেবে পুনরায় কার্যক্রম শুরু হয়। বর্তমানে কারখানাটির চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা যায় না।
অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর