বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সুপ্রিম কোর্ট বারের বার্ষিক চাঁদা ও কিউবিক্যালস পরিশোধ অনলাইনে

প্রতিনিধির নাম: / ৯৭৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ন

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার ডিজিটাল রূপ নিচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রশাসনিক কার্যক্রম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া এখন থেকে অনলাইনেই পরিশোধ করা যাবে।

সমিতির কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করেছে, এখন থেকে সুপ্রিম কোর্ট বার (SCBA) এর অফিসিয়াল ওয়েবসাইট -এ লগইন করে সদস্যরা অনলাইনের মাধ্যমে বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া পরিশোধ করতে পারবেন।পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে সোনালী ব্যাংক ও বিকাশ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ আইনজীবীদের সময় ও পরিশ্রম সাশ্রয়ে সহায়ক হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনবে।

এই উদ্যেগকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডিজিটাল রূপান্তরের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সমিতির বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটিকে ধন্যবাদ। সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালে এমন অনেক উদ্যোগ নিয়েছিলাম। দেরিতে হলেও এটি বাস্তবায়ন হয়েছে দেখে আনন্দিত হচ্ছি। আলহামদুলিল্লাহ।

এফএইচ/এএমএ/এমএস


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর