বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনিতে যমুনা গ্রুপ পরিচালকের সঙ্গে এবিবিএফ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম: / ৮২১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার সিডনিতে সফররত যমুনা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতন।
বুধবার দুপুরে সিডনির ফোর সিজন হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ফোরাম সভাপতি আবদুল খান রতন আগামী ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’-এর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই এক্সপোতে প্রায় ৪০০০ দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশিত, যেখানে ১০০টিরও বেশি প্রদর্শনী স্টল থাকছে। এতে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৩০টিরও বেশি চেম্বার অব কমার্স এবং 

ব্যবসায়িক সংগঠন।
এক্সপোতে থাকছে এক্সক্লুসিভ B2B বৈঠক, যেখানে দুই দেশের উদ্যোক্তারা রপ্তানি-আমদানি ও বিনিয়োগ নিয়ে সরাসরি আলোচনা করতে পারবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে সেমিনার ও আলোচনা সভা, যেখানে ৮টি গুরুত্বপূর্ণ খাতসহ তুলে ধরা হবে দুই দেশের মধ্যকার ২৬টি কৌশলগত খাত।
যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন এই এক্সপোতে যমুনা গ্রুপের অংশগ্রহণসহ বিজিএমইএ’র পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এই এক্সপো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ফোরাম সভাপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম জিন্স কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমজেড আহমেদ

রুবেল। তিনি এক্সপোর সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের পরিচালক সৈয়দ রহমান মিঠু ও শফিক শেখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর