বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

Apple iOS 26 : নতুন আপডেটে যা থাকছে

প্রতিনিধির নাম: / ৮৪২ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন

অ্যাপল আবারও তাক লাগিয়ে দিয়েছে। বহুল প্রতীক্ষিত আইওএস ২৬ অপারেটিং সিস্টেম অবশেষে উন্মোচন করেছে। চলমান WWDC 2025 সম্মেলনে নতুন এই ওএসের ঘোষণা আসে। যেখানে অ্যাপল জানিয়েছে, এটি আগের যেকোনো আইওএস সংস্করণের চেয়ে বেশি উদ্ভাবনী, ব্যবহারবান্ধব এবং প্রযুক্তিনির্ভর।

আইওএস ২৬ এর সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এর নতুন ডিজাইন ভাষা। যাকে বলা হচ্ছে ‘লিকুইড গ্লাস’ লুক। অ্যাপ আইকন, উইজেট ও টাইপোগ্রাফি এখন আরও বেশি ট্রান্সলুসেন্ট ও রিফ্লেক্টিভ। ডিজাইনটি অ্যাপলের VisionOS থেকে অনুপ্রাণিত। যা ব্যবহারকারীদের দেয় এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ফিল। দেখতে যেমন মনোমুগ্ধকর, ব্যবহারেও নিয়ে আসবে আধুনিক এক অভিজ্ঞতা।

আইওএস ২৬-এ যুক্ত হয়েছে আরও শক্তিশালী Apple Intelligence। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা ফোন কল, ফেসটাইম ও মেসেজিং–এর সময় রিয়েল টাইম অনুবাদ পেতে পারেন। তাও আবার ইন্টারনেট ছাড়াই। পুরো প্রসেসটি হয় ডিভাইসে, ফলে গোপনীয়তাও থাকে সুরক্ষিত।

আরও আছে ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারী কোনো স্ক্রিনশট নিয়ে জিজ্ঞেস করতে পারেন — “এটা কী?”, “এটা কোথায় পাওয়া যায়?” ইত্যাদি।

এক্সিকিউটিভ ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত এক সংযোজন হলো কল স্ক্রিনিং। আইফোন এখন বুঝে নিতে পারবে, আসা কলটি ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ কিনা। এরপর ব্যবহারকারী চাইলে কলটি গ্রহণ করবেন, নাকি এড়িয়ে যাবেন—সিদ্ধান্ত সম্পূর্ণ তার।

অ্যাপগুলোর নতুন রূপ

  • ক্যামেরা অ্যাপ হয়েছে আরও হালকা, সরল এবং ফটোগ্রাফি-ফোকাসড।
  • ফটোস অ্যাপে যোগ হয়েছে নতুন দুটি ট্যাব — ‘লাইব্রেরি’ ও ‘ক্লেকশন’, যা ছবি খুঁজে পেতে আরও সহজ করবে।
  • ম্যাপস অ্যাপ এখন মনে রাখবে ব্যবহারকারীর ভ্রমণ ইতিহাস ও পছন্দের রুট, ফলে পরবর্তী যাত্রায় সময় বাঁচবে।

অ্যাপল এখনও স্পষ্টভাবে জানায়নি কোন কোন আইফোন মডেল আইওএস ২৬ আপডেট পাবে। তবে ধারণা করা যাচ্ছে, আইফোন ১৩ সিরিজ ও তার পরবর্তী মডেলগুলো এই আপডেটের আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর