মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের দুই আসনে : হেভিওয়েটদের ভিড়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক।

প্রতিনিধির নাম: / ৪৩৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

গাজীপুরের দুই আসনে : হেভিওয়েটদের ভিড়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক।

নিজস্ব প্রতিনিধি।
গাজীপুর-২ আসনের নির্বাচনী ময়দানে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ মানবাধিকার কর্মী ও সমাজকর্মী মোঃ আতিকুল ইসলাম আতিক, গণফ্রন্টের মনোনীত এই প্রার্থী কোনো বিশাল শোডাউন বা বড় ধরনের মিছিল-মিটিং ছাড়াই এক ব্যতিক্রমী প্রচার কৌশল বেছে নিয়েছেন। দিনরাত তিনি নিজেই ছুটে চলছেন নির্বাচনী এলাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায়। নেই কোন বিশাল মিটিং মিছিল জনসভা; বরং নিরবে নিভৃতে প্রতিটি ভোটারের ঘরের দুয়ারে গিয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। নির্বাচনী মাঠে দৃশ্যমান বড় মিছিল না থাকলেও সাধারণ জনগণের মধ্যে শাহ সুলতান আতিকের প্রতি এক ধরনের নিরব সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ও সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। স্থানীয় ভোটারদের মতে, বড় বড় প্রতিশ্রুতির চেয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা নেতৃত্বই তারা খুঁজছেন।
উল্লেখ্য যে, এটিই আতিকুল ইসলামের প্রথম লড়াই নয়। এর আগেও তিনি জাতীয় সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছিলেন। সে সময় অনেক হেভিওয়েট প্রার্থীর চেয়েও বেশি ভোট পেয়ে রাজনৈতিক মহলে নিজের শক্ত অবস্থান ও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই এবার তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ সুলতান আতিক বলেন,
“আমি ফাঁপা বুলিতে বিশ্বাসী নই। আমি কথা নয়, কাজের মাধ্যমে গাজীপুর-২ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চাই। আমার মূল অঙ্গীকার হলো—জনগণের কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিত করা এবং এই শহরকে একটি ন্যায়ের শহর হিসেবে গড়ে তোলা।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি এক আবেগপূর্ণ বার্তায় বলেন, “হে প্রিয় গাজীপুরবাসী, একটি বিজয়ই বদলে দেবে আমাদের প্রিয় শহরের চেহারা। আপনাদের ভালোবাসা আর দোয়া আমার প্রধান শক্তি। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক ও শান্তির গাজীপুর গড়ে তুলি।
মাছ মার্কা নিয়ে মাঠে থাকা এই তরুণ নেতা মনে করেন, ভোটাররা এবার সচেতন। উন্নয়নের পথে এগিয়ে যেতে এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে তারা সঠিক প্রার্থীকেই বেছে নেবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর