মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু।

প্রতিনিধির নাম: / ৪৩৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু।
সেলিম মাহমুদ।
গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।২৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা
হাসান উদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, ,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক
রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার ওটঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন ভাট,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন,
এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর-২ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ ভোটারদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেন। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর