বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে যুদল নেতা টিপুর ব্যাপক গণসংযোগ ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ।

প্রতিনিধির নাম: / ৪৭১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:১২ অপরাহ্ন

টঙ্গীতে যুদল নেতা টিপুর ব্যাপক গণসংযোগ ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ।

সেলিম মাহমুদ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-২ আসনে টঙ্গী এলাকায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে দিনরাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান, করইতলা, মিলবাজার নামার বাজার ও নিশাত মহল্লাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এই যুবদল নেতা। এ সময় তিনি প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আজিজুর রহমান টিপু কেবল ভোট চাওয়াই নয়, বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করছেন। তিনি ভোটারদের আশ্বস্ত করছেন যে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার কোনো বিকল্প নেই।
প্রচারণা চলাকালীন টিপু বলেন, “গাজীপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে সাধারণ মানুষ তাদের পছন্দের ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের মুক্তির সনদ।” এসময় গনসংযোগ কালে টিপুর সাথে ছিলেন টঙ্গী পশ্চিম থানা শহিদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি সাইফুল ইসলাম সাবু।
গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টিপুর নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
স্থানীয় ভোটাররা জানান, রাজপথের লড়াকু সৈনিক আজিজুর রহমান টিপু সবসময় তাদের পাশে থাকেন। তার এই প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি আস্থা আরও জোরালো হচ্ছে। আসন্ন নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনিকে বড় ব্যবধানে বিজয়ী করতে টিপুর এই নিরলস পরিশ্রম রাজপথে ইতিবাচক প্রভাব ফেলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর