শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ প্রসিকিউশনের আসামিদের আদালতে প্রেরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

নাটোরের সিংড়ায় সতন্ত্র পার্থীর সমর্থক বিএনপি নেতাকে কুড়াল দিয়ে কুপিয়েছে অপর পক্ষের কর্মীরা

প্রতিনিধির নাম: / ৩২১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নাটোর প্রতিনিধি: কাবিল উদ্দিন কাফি //

নাটোরের সিংড়ায় সতন্ত্র পার্থীর সমর্থক বিএনপি নেতাকে কুড়াল দিয়ে কুপিয়েছে অপর পক্ষের কর্মীরা

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা। তিনি ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ এর চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ এর সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রহিদুল আমাকে কুপিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত বিএনপি নেতা আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাঃ শিবলী নোমান বলেন, দুই পায়ের গোড়ালি একবারে ভেঙ্গে গেছে। বড় অপারেশন প্রয়োজন। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর