সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুর-২আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা

প্রতিনিধির নাম: / ৪৩১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

গাজীপুর-২আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা

প্রীতি রানী সাহাঃ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ নব নির্বাচিত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া কামনা করা হয়েছে।
শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৯ টার সময় দলীয় নির্দেশনা ও এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরে নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর গাজীবাড়ী ঈদগাহ মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব গাজী সবিরুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত মিন্টু। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তবারক বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর