রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম: / ৫০৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার টঙ্গী এলাকায় ৫০, ৪৯, ৪৮, ৪৭ ও ৪৬ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি এবং মহানগর বিএনপির নেতা সালাউদ্দিন সরকারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী বার্তা তুলে ধরেন। তারা ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন এবং আগামীর নির্বাচনে বিএনপির পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন। স্থানীয় জনগণের মধ্যে এ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর