বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধির নাম: / ৪১৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
 
গাজীপুর জেলা প্রতিনিধি// মোঃ জুয়েল হোসেন পাঠান

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের নারায়ণকুল এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও হারেজ আলী উচ্চ বিদ্যালয় নির্বাচনীয় কেন্দ্র কমিটির সদস্য সচিব হযরত আলী টিটুর নেতৃত্বে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ঈদ উপহার বিতরণকালে হযরত আলী টিটু বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন মোল্লা এবং পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহেল খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদল নেতা আলমগীর হোসেন মোল্লা, হাসান মাতাব্বর, মোঃ আলম মিয়া, যুবদল নেতা মোঃ ইয়ামিন হোসেন রাসেল এবং স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফয়সালসহ নারায়ণপুর গ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর