বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৯ মাদক কারবারি

প্রতিনিধির নাম: / ২৬৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৯ মাদক কারবারি
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। এ সময় ইয়াবা পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি এক প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংটি অনুষ্ঠিত হয় র‍্যাব-৭ এর মিডিয়া সেন্টার, সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট), চট্টগ্রামে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাদকবিরোধী অভিযানে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে মাদক নির্মূলের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‍্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর