রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গী-জয়দেবপুর সড়কে অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ

প্রতিনিধির নাম: / ২৩৭ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

টঙ্গী-জয়দেবপুর সড়কে অবৈধ স্থাপনা
সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দখল করে অবৈধভাবে আধা-পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই স্থাপনাটি সড়কের ওপর গড়ে তোলা হয়েছে, যা জনসাধারণের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সরেজমিনে জানা যায়, সড়কের পূর্ব পাশে বনমালা রেল লাইনের পূর্বাংশে এবং একটি মাজারের উত্তর পাশে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এতে প্রতিদিন যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে যানজটের দুর্ভোগ।
এ বিষয়ে স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ডের সচিব রাকিব জানান, বিষয়টি ইতোমধ্যে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য সিটি কর্পোরেশন কর্মকর্তা এই সড়ক দিয়ে যাতায়াত করলেও রহস্যজনকভাবে তাদের নজরে বিষয়টি আসছে না। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের উদাসীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেকে সড়ক দখল করে স্থাপনা গড়ে তুলতে উৎসাহিত হবে, যা নগর পরিকল্পনা ও সড়ক ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তারা দ্রুত অবৈধ স্থাপনাটি অপসারণ করে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
—একজন সচেতন নাগরিক (নাম প্রকাশে অনিচ্ছুক)


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর