বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মাদকমুক্ত সমাজ গড়তে টঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন শরিফ একাদশ

প্রতিনিধির নাম: / ২৫৬ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৪০ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে টঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন শরিফ একাদশ

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যে তরুণদের সম্পৃক্ত করতে ব্যতিক্রমী আয়োজন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।
রবিবার (১২ এপ্রিল) রাত ৮টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় শরিফ একাদশ ও বাদল একাদশ মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শরিফ একাদশ ২-১ গোলে বাদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন সফি উদ্দিন সফি।
প্রধান অতিথির বক্তব্যে সফি উদ্দিন সফি বলেন,
“যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
তিনি আরও বলেন,
“তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর