বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

রাকিব উদ্দিন পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, থানায় জিডি

প্রতিনিধির নাম: / ২২১ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রাকিব উদ্দিন পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে একটি চক্র কর্তৃক ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পৃথক দুটি মোবাইল নম্বর থেকে ‘আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’-এর এক পরিচালকের কাছে ফোন করে চাঁদাবাজ চক্রটি। এ সময় তারা বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই পরিচালকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলে এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে বিষয়টি ভুক্তভোগী পরিচালক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে অবহিত করলে তিনি নিজেই বাদী হয়ে থানায় জিডি করেন।
এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “আমার নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে। বিশেষ করে মহানগর বিএনপির কমিটি গঠনের সময় এলেই আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হয়। এর আগেও তারা এমন কর্মকাণ্ড করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছি।”
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেষ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর