বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী

প্রতিনিধির নাম: / ২৫৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুরে সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা চৌধুরী।
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনকালীন সময়ে মহানগরের বিভিন্ন থানায় নারী নেত্রীদের সমন্বয়, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে তার সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তিনি ইতোমধ্যেই নারী নেতৃত্বের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ থাকায় দলীয় কর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে গাজীপুর মহানগরীর শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে নারী শ্রমিকদের অধিকার ও উন্নয়নে বীনা চৌধুরীর ধারাবাহিক সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নারী সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে গাজীপুরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন বীনা চৌধুরী। দলীয় তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমর্থন থাকায়, আসন্ন সময়ে তাকে ঘিরে আলোচনার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর