সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে

প্রতিনিধির নাম: / ৩২৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে

সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জগন্নাথপুর রোড-এর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেই ঘটনার জেরে জগন্নাথপুর রোডের এক পক্ষের সমর্থনে মিতালী এক্সপ্রেস-এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় অতর্কিত হামলা চালিয়ে জগন্নাথপুর রোড ও জকিগঞ্জ রোড-এর শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে জকিগঞ্জ রোডের দুইজন বাসচালক গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর