মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

চন্দনা চৌরাস্তা মহাসড়কে চাঁদাবাজির রাজত্ব, অতিষ্ঠ পরিবহন শ্রমিকরা

প্রতিনিধির নাম: / ২৭০ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

চন্দনা চৌরাস্তা মহাসড়কে চাঁদাবাজির রাজত্ব, অতিষ্ঠ পরিবহন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়মিত চাঁদা না দিলে পরিবহন শ্রমিকদের যাত্রী ওঠানো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন চালক ও সহকারীরা।
স্থানীয় পরিবহন শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই একটি চক্র মহাসড়কের ওই অংশে চাঁদা আদায় করে আসছে। প্রতিদিন নির্দিষ্ট হারে টাকা দিতে বাধ্য করা হয়। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি থামিয়ে যাত্রী ওঠাতে বাধা দেওয়া হয়।
ভুক্তভোগী এক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন টাকা দিতে হয়। না দিলে গাড়ি দাঁড় করিয়ে রাখে, যাত্রী তুলতে দেয় না। অনেক সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে।”
আরেকজন পরিবহন শ্রমিক জানান, “আমরা সারাদিন পরিশ্রম করে যা আয় করি, তার একটি অংশ জোর করে নিয়ে নেয়। এতে আমাদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে।”
এদিকে স্থানীয়রা বলছেন, ব্যস্ত এই মহাসড়কে প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা জানান, চাঁদাবাজি বন্ধ করে নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর