রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নতুন বাজেটে এমপিদের ক্ষমতা ও সুবিধায় বড় পরিবর্তন উন্নয়ন প্রকল্পে সরাসরি অর্থ বরাদ্দ নয়, আবেদন করবেন সংসদ সদস্যরা তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল: সেবা ও আচরণ নিয়ে রোগীদের অভিযোগ, পূবাইলে চুরির মামলার দুই আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল। নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০০ ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার চসিক মেয়রের প্রস্তাব নাকচ মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে” গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। আজ পবিত্র আরাফাতের দিন: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত মক্কা অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ৩০ শতাংশ অংশ। ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ২২৭ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

টঙ্গীতে অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নান-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব স্থানীয় হাজী মার্কেট এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক তিনবারের কমিশনার শফিউদ্দিন শফি। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শফিউদ্দিন শফির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির মৃধা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু ও ফয়সাল হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম অধ্যাপক এম এ মান্নানের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর