রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে এম এ মান্নান স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৪৬৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ অপরাহ্ন

টঙ্গীতে এম এ মান্নান স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব ৫৫ নং ওয়ার্ডের নিউ মুন্নু ফাইন কটন মিলস লিমিটেড শ্রমিক ইউনিয়ন অফিসে ৫৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু শাকের, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মনির হোসেন ও আলামিন হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবু ও হারুন অর রশিদ, যুবদল নেতা জসীমউদ্দীন ও লোকমান হোসেন এবং ৫৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর