শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম: / ২৭২ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

টঙ্গীতে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর (টঙ্গী):
গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৭ এপ্রিল ২০২৬) রাতে টঙ্গী পশ্চিম থানার এসআই (নিঃ) হানিফ মাহমুদের নেতৃত্বে একটি দল টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে গ্রেফতারকৃত মোঃ শফিক হোসেন (৪৭)-এর কাছ থেকে ৩০০ পিস এবং মোছাঃ নাহিদা আক্তার (৪০)-এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ১০টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ: ৮ এপ্রিল ২০২৫)।
এছাড়াও একই দিনে পৃথক অভিযানে আরও ২০ পিস ইয়াবাসহ একজন এবং সন্দেহভাজন ১০ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে টঙ্গী এলাকায় হেরোইন ও ইয়াবা সরবরাহ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর